মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়কে ট্রাক্টরের চাপায়  মো. নসু মিয়া (৫৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে নবীপুর পশ্চিম ইউনিয়নের নবীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মো. নসু মিয়া উপজেলার নবীপুর পূর্বপাড় গ্রামের মৃত আজগর আলীর ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ব্যবসায়ী নসু মিয়া সকালে দোকানে যাওয়ার পথে মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক পার হওয়ার সময় কোম্পানীগঞ্জ থেকে আসা একটি ট্রাক্টর নসু মিয়াকে চাপা দেয়। স্থানীয় লোকজন আহত অবস্থায় নসু মিয়াকে মুরাদনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুমিল্লা নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে মুরাদনগর থানা পুলিশ খবর পেয়ে এসআই খালেদ মোশাররফের নেতৃত্বে একদল পুলিশ ঘাতক ট্রাক্ট্ররটিকে আটক করে। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
 
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওমি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।