ঝিনাইদহ কালিগঞ্জ উপজেলার সু্বর্ণসরা গ্রামে বারোবাজার ইউনিয়ন যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিন্টু মিয়াকে (৪৫) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি ঐ গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
থানার ওসি আনোয়ার হোসেন জানান, নিহত মিন্টু মিয়া, গ্রামের মাঠে পুকুর কেটে মাছ চাষ করে আসছিল। আজ বিকেল ৩টার দিকে ৭-৮ জন দুর্বৃত্ত তার মাছের খামারে হানা দেয়, এরপর তাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে পৌছে লাশ উদ্ধার করে।