অ্যাঞ্জেলিনা জোলি ব্র্যাড পিট থেকে দূরে থাকার জন্য ছয় সন্তানের সাথে নিউইয়র্কে চলে যাচ্ছেন, এই খবরটি বর্তমানে দেশী বিদেশী মিডিয়াতে বেশ গুঞ্জনের সৃষ্টি করছে।
তবে এর সত্যতা যাচাই করতে দেখা যায় বিষয়টি গুজব। এই প্রসঙ্গে জলিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি অনেক সংবাদ দেখলাম আমি নাকি ব্র্যাডের কাছ দূরে সরে যাচ্ছি। এই প্রসঙ্গটি নিয়ে খবরগুলো বিব্রতকর ছিল। মনে হচ্ছিল আমি যেনো কোথাও পালাছি। কিন্তু আমি পালাবো কেন! আমার বড় ছেলে ম্যাডক্স নিউইয়র্কের একটি বিশবিদ্যালয়ে পড়াশোনার করার কারণে সেখানে আমার যেতে হয়। কিছুদিন আগেও আমি বাংলাদেশে মায়ানমার এর শরণার্থীদের দেখতে এসেছি, তার মানে এই নয় যে আমি বাংলাদেশ এ থেকে যাবো।’ তাছাড়া জলি কিছুদিন আগে লস অ্যাঞ্জেলে এ একজন পরিচালকের বাড়ি কেনেন তিনি। ২৫.৫ মিলিয়ন ডলারের সেই বাড়িটি সন্তানদের নিয়েও দেখতে গিয়েছিলেন। স্বামী সন্তান সংসার এসব নিয়ে তিনি অনেক ব্যাস্ততার মধ্যে সময় পার করছেন যার কারণে অ্যাঞ্জেলিনা চেয়েছেন নিউইয়র্কে কিছু সময় কাটাতে। যেনো তিনি তার সিনেমা নিয়ে আরো বেশি কাজ করতে পারেন। তাছাড়া ব্র্যাডের সাথে তার কোনো প্রকার মনমালিন্যের সৃষ্টি হয়নি যে তিনি তাকে ছেড়ে চলে যাবেন, তারা অনেক সুখেই আছেন।