চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় ট্রাকচাপায় ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন। শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এই দুর্ঘটনায় নিহতের নাম মো. রাফি (২৬)
সদরঘাট থানার এসআই ইউসুফ ভুঁইয়া বলেন, গাড়ি ঘোরানোর সময় ধাক্কা লেগে নিচে পড়ে যান সহকারী রাফি। এত তিনি গুরুতর আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ট্রাকটি আটক করা হলেও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান এসআই ইউসুফ।