বগুড়ার শিবগঞ্জ থেকে অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে মহাস্থানগড় কালিদহ সাগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (ওসি) আসলাম আলী জানান, ওই এলাকার একটি পেয়ারা বাগানে ঘাস কাটতে গিয়ে এক ব্যক্তি চাদরে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে থানায় সংবাদ দিলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহত ব্যক্তির ঘাড়ে ধারালো অস্ত্রের কোপ এবং কোমড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।