কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ৬ মেয়র প্রার্থী একই মঞ্চে হাতে হাত রেখে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত করার শপথ নিয়েছেন। সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা কমিটির উদ্যোগে শনিবার বিকাল ৪ টায় শহীদ মিনার চত্বরের মুক্তমঞ্চে মেয়র প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি এ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
সুজন উলিপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে আওয়ামী লীগের আব্দুল হামিদ সরকার, বিএনপির তারিক আবুল আলা চৌধুরী, জাতীয় পার্টির এ কে এম শফিকুল ইসলাম দারা, জাতীয় পার্টি জেপির মো. মোজাম্মেল হক মানিক, স্বতন্ত্র প্রার্থী মো. সাজাদুর রহমান তালুকদার সাজু, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের মো. জাহাঙ্গীর আলম এ পৌরসভার উন্নয়নে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন জনতার সামনে। তারা পরাজিত হলেও পৌরসভার উন্নয়নে বিজয়ী প্রার্থীকে সহযোগীতা করার ঘোষণা দেন।
সুজন, কেন্দ্রীয় কমিটির সমন্বয়কারী দীলিপ সরকার ও রংপুর বিভাগীয় সমন্বয়কারী রাজেশ দে’র সঞ্চলনায় ৬ মেয়র প্রার্থী পৃথক পৃথকভাবে বিভিন্ন প্রশ্নের জবাব দেন।