ছন্দ ও শৈলীতে বুদ্ধি বিকাশ কার্যক্রম আওতায় আনন্দে বিকশিত হোক শৈশব ও কৈশোর শ্লোগান নিয়ে ব্র্যাক শিক্ষা কর্মসুচির মৌলভীবাজার আয়োজিত ব্র্যাক স্কুলের শির্ক্ষাথীদের অংশ গ্রহনে নাচ, গান, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা 'তারা তারায় দীপশিখা-২০১৫' গত ২০ ডিসেম্বর রবিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন ও অনুষ্ঠানের উদ্বোধন ও বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। ব্র্যাকে জেলা প্রতিনিধি মো. আরিফুর রহমানের সভাপতিত্বে এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোছা. ফাহমিদা খানমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আহসান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মাসুদ আহমদ চৌধুরী।
বক্তব্য রাখেন ব্র্যাকের শিক্ষা কর্মসুচির সিলেট অঞ্চলে আঞ্চলিক ব্যবস্থাপক মো. জালাল উদ্দিন, মৌলভীবাজার এলাকা ব্যবস্থাপক আ,হ,ম শামসউদ্দিন আকন্দ প্রমূখ। প্রতিযোগিতায় জেলার থেকে প্রায় ৫শতাধিক সুবিধাবঞ্চিত শিশু কিশোর অংশগ্রহণ করে।