বগুড়ায় অজ্ঞাত যুবককে কুপিয়ে হত্যা

 
বগুড়া শহরের মহাস্থানগড় এলাকায় অজ্ঞাত যুবককে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
রবিবার সকাল ১০টার দিকে মহাস্থানগড়ের কালিদহ সাগর এলাকা থেকে পুলিশ লাশ উদ্ধার করে।
 
পুলিশ জানায়, কালিদহ সাগরের পাশে একটি পেয়ারা বাগানে চাদর দিয়ে মোড়ানো লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
 
বগুড়া সদর থানার ওসি (তদন্ত) আসলাম আলী রাইজিংবিডিকে জানান, নিহতের ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে।