লক্ষ্মীপুরে জাপার মেয়র পদপ্রার্থী কারাগারে

 
বাড়ি-ঘরে অগ্নিসংযোগের মামলায় জাতীয় পার্টির এক মেয়র পদপ্রার্থী ও এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
এরা হলেন জাপার মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন।
 
রবিবার লক্ষ্মীপুরের বিচারিক হাকিম মুহাম্মদ মনির হোসেন  এ আদেশ দেন।
 
ওই আদালতের পিপি মো. জসিম উদ্দিন জানান, দুপুরে আজাদ ও নাছির আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নাকচ করেন।
 
মামলার বরাত দিয়ে পিপি জানান, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি রামগতি পৌর এলাকার আসলপাড়ার হাওলাদার বাড়িতে ১২টি ঘরে আগুন লাগে।
 
ওই ঘটনায় আব্দুল হান্নান হাওলাদার ২৬ জনকে আসামি করে রামগতি থানায় মামলা করেন।
 
পিপি জসিম উদ্দিন জানান, মামলার অভিযোগপত্রে আজাদ ও নাছিরের নাম রয়েছে।