গাংনীতে দুই পৌর মেয়র প্রার্থীর অর্থদণ্ড

মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে আচরণ-বিধি লঙ্ঘনের দায়ে মেয়র প্রার্থী আওয়ামী লীগের আহম্মেদ আলীকে পাঁচ হাজার ও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দুই মেয়র প্রার্থীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন নির্বাচনে আচরণ-বিধি পর্যবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান।