কুলাউড়ায় তিন মেয়র প্রার্থীকে জরিমানা

পৌর নির্বাচনে আচরনবিধি লঙ্ঘনের দায়ে ৩ মেয়র প্রার্থী ও ৯ কাউন্সিলরকে বিভিন্ন অঙ্কে মোট ৫৭ হাজার টাকা জরিমানা কর হয়েছে।


দেয়ালে, যানবাহনে ও বিদ্যুতের খুটিতে পোস্টার সাটানো ও মিছিলে ছোট ব্যনার বহনের অপরাধে তাদের বিরুদ্ধে এই আচরনবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়।


তাদের জরিমানা করনে মো. আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার ও নির্বাচনী ম্যাজিস্ট্রেট। তাকে সহযোগিতা করেন কাজী মো. ইসতাফিজুল হক আকন্দ, জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং জিল্লুর রহমান, জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কুলাউড়া।


যে ৩ জনকে জরিমানা করা হয় তারা হলেন- এ কে এম শফি আহমদ সোলমান (মেয়র প্রার্থী নৌকা প্রতীক), কামালুদ্দীন আহমদ (মেয়র প্রার্থী ধানের শীষ), মো. শফি আলম ইউনুস (মেয়র প্রার্থী নারকেল গাছ, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী)।