রাজধানীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর গোপীবাগের টিটি পাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, 'ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।'
 
মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।