নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। সোমবার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে উপজেলা আবহাওয়া অফিস।
 
আবহাওয়া অফিস সহকারী কামাল উদ্দিন জানান, গত কয়েকদিনের মধ্যে সোমবার বদলগাছীতে প্রথম ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তরে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় এ ঠাণ্ডা নেমেছে। আরও বেশ কয়েকদিন এই তাপমাত্রা অব্যহত থাকতে পারে।
 
দিনের অধিকাংশ সময় সূর্য দেখা যাচ্ছে না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কুয়াশা শুরু হয়ে পরদিন সকাল ৯টা থেকে ১০টাষ পর্যন্ত থাকছে। সন্ধার পর থেকে রাস্তাঘাটে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ দেখা যাচ্ছে না। একটু উষ্ণতা পাওয়ার জন্য মানুষ জড়ো হয়ে খড়কুটা দিয়ে আগুন পোহাতে দেখা গেছে। প্রচণ্ড শীতে সর্দি, কাশি, জ্বরসহ শিশু এবং বয়স্করা বেশি অসুস্থতায় ভুগছেন।