সাতক্ষীরায় চলমান অভিযানে জামায়াত-বিএনপির কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের দুইজন ও বিএনপির একজন কর্মীসহ নিয়মিত মামলার ২৭ জন আসামি রয়েছে। গ্রেফতারকৃতদের সকালে আদালতে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) এনামুল হক জানান, সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় চারজন, কালিগঞ্জে ছয়জন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।