ধানমণ্ডিতে জামায়াত নেতা গ্রেফতার

রাজধানীর ধানমণ্ডি থেকে মেজবাহ উদ্দিন ভুঁইয়া (৫০) নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
 
মেজবাহ উদ্দিন ভূইয়ার বাড়ি নোয়াখালীর সুধারামপুরে।
 
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মেজবাহ উদ্দিন ভূইয়ার নামে ১২ থেকে ১৫টি মামলা রয়েছে। 
 
তাকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শীর্ষ পর্যায়ের নেতা বললেও তার পদবি জানাতে পারেননি পুলিশ কর্মকর্তারা।