চরভদ্রাসনে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

 
ফরিদপুরের চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের ব্যাপারীডাঙ্গী গ্রাম থেকে মোঃ ফজল মন্ডল (৩০)নামে এক সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টা তাকে গ্রেফতার করা হয়।
 
ফজল ব্যাপারীডাঙ্গী গ্রামের বাসিন্দা মোজাহার মণ্ডলের ছেলে।
 
পুলিশ সূত্র জানায়, ফজল বিরুদ্ধে ঢাকা মিরপুর থানায় (জি আর ২২৭৬/০২)একটি মামলা রয়েছে। ঐ মামলায় ২৭৯ ধারায় এক বছর ও ৩০৪ ধারায় দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। ফজলকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।