মেলান্দহে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

জামালপুরের মেলান্দহে অজ্ঞাত যুবতীর (৩২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে এ লাশ উদ্ধার করা হয়।
 
অফিসার ইনচার্জ নাসিমুল ইসলাম জানান, কুলিয়া ইউনিয়নের টনকি থেকে পচাবহেলা জিজি রাস্তার পাশে হানিফ উদ্দিনের ধানক্ষেতে বস্তাবন্দি লাশ দেখে এলাকাবাসি পুলিশে খবর দেয়। 
 
সকালে লাশ উদ্ধার শেষে জামালপুর মর্গে পাঠানো হয়েছে। যুবতীর পরণে ছিল প্রিন্টের সেলোয়ার কামিজ। গায়ের রঙ শ্যামলা। গড়ন হালকা চিকন। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে খুন করে লাশ ফেলে দেয়া হয়েছে।