খুলনায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

খুলনায় বাসের ধাক্কায় রফিকুজ্জামান রিগ্যান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় নগরীর সোনাডাঙ্গা যুব উন্নয়ন অধিদফতরের সামনের এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ছেড়ে আসা সোনাডাঙ্গা টার্মিনালগামী একটি বাস যুব উন্নয়ন অধিদফতরের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রফিকুজ্জামান রিগ্যান মারা যান। রিগ্যান নগরীর টিবি ক্রস রোড এলাকার বাসিন্দা।