সোনারগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে সংঘর্ষ, নিহত ১

 
বালু উত্তোলন নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরহোগলা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
 
মধ্য চরহোগলার বালুরঘাট এলাকায় সোমবার দুপুর ২টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, বালু উত্তোলন নিয়েনাসির মেম্বারের সঙ্গে ইমাম হোসেনের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সোমবার দুপুরে চর হোগলার বালুরঘাট এলাকায় নাসির মেম্বারের সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে ইমাম হোসেনের লোকজনের ওপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হন জামাল হোসেন (৩৮)। তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের বলেন, ওই এলাকায় পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।