চট্টগ্রামে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ

 
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার কেসি দে রোড এবং শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
সোমবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সব ওষুধ জব্দ করা হয়।
 
ম্যাজিস্ট্রেট রুহুল আমীন রাইজিংবিডিকে জানান, নগরীর  কেসি দে রোড ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় ব্যবসায়ী নকল যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে আসছিলেন। সোমবার দুপুরে এই চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযান শুরু করলে তারা দোকান থেকে পালিয়ে যান। পরে দোকান থেকে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।