মুন্সীগঞ্জের মেঘনার বালুমহলের আধিপত্য নিয়ে সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে জামাল হোসেন (৩০)। নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরো পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জামাল চরকিশোরগঞ্জ গ্রামের আব্দুল খালেকের পুত্র।
সোনারগাঁও থানার এসআই একেএম রেজাইল করিম জানান, সোমবার মুন্সীগঞ্জ পৌরসভার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার চরকিশোরগঞ্জে সহিংসতা বাধে। আধিপত্য নিয়ে বিবদমান নাসির মেম্বার ও ইমাম হোসেন গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এই সময় গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই জামাল গুলিবিদ্ধ হন। তাকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান, বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।