আওয়ামী লীগ কর্মীকে মারপিট, পুলিশ সদস্যকে প্রত্যাহার

ময়মনসিংহের নান্দাইল আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়ার কর্মী মো. শহীদ মিয়াকে নির্যাতনের অভিযোগে নান্দাইন থানার পুলিশ সদস্য সুজা উদৌল্লাহকে প্রত্যাহার করা হয়েছে।
 
সোমবার নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা রিটার্নিং অফিসার মোহাম্মাদ শাহানুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, নান্দাইল পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী রফিক উদ্দিন ভূঁইয়ার কর্মী মো. শহীদ মিয়াকে পুলিশ নির্যাতন করে হাত-পা ভেঙে দেয়। এ অভিযোগ আমলে নিয়ে ঘটনার সত্যতা পায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।