ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

 
ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসালগান সীমান্তে বিএসএফের গুলিতে বাসন্ত কুমার (২৭) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।
 
সোমবার রাতে ৩৫১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত গরু ব্যবসায়ী বাসন্ত কুমাবের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
 
বিজিবি জানায়, বাসন্ত কুমার গরু ব্যবসায়ী। সোমবার রাতে তিনি ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। সেই সময় ভারতীয় বারোগান ক্যাম্পের জোয়ানরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে বাসন্ত কুমার মারা যান।