গাজীপুরে বাস উল্টে অজ্ঞাতপরিচয় এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে গাজীপুরের ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বাহার আলম জানিয়েছেন, আজমেরী পরিবহনের বাসটি ঢাকা থেকে কোনাবাড়ী যাচ্ছিল। ভোগড়া বাইপাস পিয়ারা বাগান এলাকায় পৌঁছালে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।