বেনাপোলের পুটখালীতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে।
সোমবার রাতে এ ঘটনা ঘটে বলে জানান বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান।
নিহত নাসরিন আক্তার (৩৩) বেনাপোলের মহিষাখোলা এলাকার রাহাজান হাবীবের মেয়ে ও পুটখালী গ্রামের আযুব আলীর স্ত্রী।
নিহতের বাবার বরাত দিয়ে ওসি বলেন, বেশ কয়েকমাস আগে নাসরিন ও আযুব আলীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয় । এ নিয়ে সোমবার রাতে নাসরিনকে পিটিয়ে হত্যা করে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
মঙ্গলবার সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে জানান ওসি।