বগুড়ায় গোপন বৈঠকের সময় জেএমবির চার সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলা মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ।
আটককৃতরা হলেন জেলার গাবতলী উপজেলার পাইকারপাড়া গ্রামের ফজলে রাব্বি (৫৮), তার ছেলে আহম্মদ সাইফুল্লাহ সাদিক (১৯), সদরের ছিলিমপুরের আনিছুর রহমানের ছেলে ওসামা বিন আনিছ (১৯) ও একই এলাকার রাজ্জাকের ছেলে ইমামুস সাকলাইন ওরয়ে রিয়ান (৩৪)।
পুলিশ জানায়, সোমবার রাত ৯টার দিকে ছিলিমপুরের একটি বাড়িতে গোপন বৈঠকের সময় তাদের আটক করা হয়েছে।