অনলাইনে ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদন ছাড়পত্র সেবা চালু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার রাজউক ভবনে এই সেবার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এসময় ধানমন্ডির একটি মসজিদ নির্মাণের জন্য ভূমি ব্যবহারের ছাড়পত্র অনলাইনে দেয়া হয়।
প্রাথমিকভাবে রাজউকের অঞ্চল-৫ (লালবাগ-ধানমণ্ডি) এর বাসিন্দারা এই সেবা পাবেন, যা পর্যায়ক্রমে অন্যান্য এলাকার জন্যও চালু হবে।
বিশ্ব ব্যাংক, ইউরোপীয় ইউনিয়ন ও ইউকেএইডের সহায়তায় এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে পূর্ত সচিব মঈনুদ্দিন আব্দুল্লাহ, রাজউক চেয়ারম্যান জিএম জয়নাল আবেদীন, বিশ্ব ব্যাংকের ট্রেড অ্যান্ড কম্পিটেটিভনেস শাখার প্রতিনিধি মিয়া মো. রহমত আলী উপস্থিত ছিলেন।