অর্পিত দায়িত্ব পালনে নির্বাচন কমিশন বদ্ধপরিকর জানিয়ে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ‘পুলিশকে নির্দেশ দেয়া রয়েছে প্রয়োজনে তারা অস্ত্র ব্যবহার করবে। অবৈধ পন্থায় ভোট নেয়ার চিন্তা মাথা থেকে বের করে দিতে হবে।’
মঙ্গলবার বগুড়া জেলা প্রশাসকের সভাকক্ষে পৌরসভা নির্বাচনে প্রার্থী ও গণ্যমাণ্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বগুড়ায় পৌর নির্বাচন প্রসঙ্গে বলেন, সুষ্ঠভাবে ভোট গ্রহণে মডেল পৌরসভা হিসেবে বগুড়া দৃষ্টান্ত স্থাপন করবে। নির্বাচন আচরণ বিধি ভঙ্গ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।