বড়দিন উপলক্ষে ২৪ ডিসেম্বর বন্ধ যুক্তরাষ্ট্র দূতাবাস

 
বড়দিন উপলক্ষে ২৪ শে ডিসেম্বর (বৃহস্পতবিার) বন্ধ থাকবে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার এ কথা জানানো হয়।
 
সেখানে আরো জানানো হয়, দূতাবাসের অধিনে থাকা কনস্যুলার সেকশন, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও এডুকেশন ইউএসএ স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। বড়দিন আমেরিকার জাতীয় ছুটির দিন। তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এ জন্য তারা ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারবেন।