‘গণতন্ত্র রক্ষায় আমরা পৌর নির্বাচনে এসেছি। আমাদের উপর যতই হামলা করা হউক না কেন ৩০ ডিসেম্বর ভোট গণনা পর্যন্ত আমরা নির্বাচনে থাকব।’মঙ্গলবার সকালে কুমিল্লার চান্দিনা উপজেলায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শাহ্ মো. আলমগীর খানের পক্ষে গণসংযোগকালে সাবেক চিফ হুইপ ও বিএনপি জাতীয় কমিটির প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক এ কথা বলেন।
জয়নুল আবেদীন বলেন, ‘আমরা ভেবে ছিলাম, পৌর নির্বাচন যেহেতু স্থানীয় নির্বাচন এ নির্বাচনে আওয়ামী লীগ আমলের অন্যান্য নির্বাচন থেকে অনেকটা ভিন্ন হবে। এবং নির্বাচনে জোর-জুলুম, মামলা-হামলা বা ভোট কারচুপির কোন ঘটনা ঘটবে না। কিন্তু নির্বাচন যতই ঘনিয়ে আসছে সরকার দলীয় নেতা-কর্মী ও বাহিনীর তাণ্ডব ততই বৃদ্ধি পাচ্ছি।
জয়নুল আবেদীন সকাল থেকে দুপুর পর্যন্ত এসব প্রার্থীর পক্ষে গণসংযোগকালে ভোটারদের হাতে বিএনপি মনোনীত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর লিফলেট বিতরণ করেন।
এ সময় উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া, মেয়র প্রার্থী পৌর বিএনপি সাধারণ সম্পাদক বর্তমান মেয়র শাহ্ মো. আলমগীর খানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।