ঝালকাঠি বারোচালা বাজারের প্রবেশ পথে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ছাই হয়ে গেছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকা বলে জানায় ব্যবসায়ীরা।
জানা গেছে, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাজারের প্রবেশ পথের একটি মুদি দোকানে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এ সময় জাকিরের পাশ্ববর্তী আলমগীরের মুরগি ও আলমের মুদি দোকানেও আগুন ছড়িয়ে পড়ে দুটি দোকানই ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টার পর সোয়া সাতটায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাজারের চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানের মালামাল সরিয়ে নিতে শুরু করে।
এ সময় পল্লি বিদ্যুৎ কর্তপক্ষ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে।