নান্দাইলে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ট্রাকের উপর, আহত ১০

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা নতুন বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের উপর পড়ে যায়। এতে বাসটির ১০ যাত্রী আহত হয়েছেন।
 
বাসযাত্রী সঞ্জয় চন্দ্র জানান, ঢাকা থেকে ছেড়ে আসা তাড়াইলগামী যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে ধাক্কা খায়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার পালিয়ে যায়।
 
স্থানীয়রা জানায়, ঘটনাস্থলে মানুষজন ভিড় জমালে প্রায় আধা ঘণ্টা যানজটে আটকা পড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে চলাচলকারী যানবাহন।
 
নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।