মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আদর্শগ্রামে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম নজরুল ইসলাম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী জানিয়েছেন নজরুল ইসলাম উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন। মাটিরাংগা থানার ওসি শাহাদাত হোসেন টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নজরুল ইসলাম একা বাড়ি ফিরছিলেন। দূর্বৃত্তরা তার বাড়ির পাশে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
ইউসুফ চৌধুরী জানিয়েছেন, “নির্বাচনী প্রচার শেষে ফেরার সময় বাড়ির কাছে আওয়ামী লীগের লোকেরা তাকে কুপিয়ে রাস্তায় ফেলে যায়। প্রতিবেশী রবিউল সর্দার তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন।”
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ দত্তের কাছ থেকে জানা গেছে, নজরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।