খাগড়াছড়ি মানিকছড়িতে পিস্তল ও গুলিসহ দুই যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ৮ দিকে তাকে আটক করা হয়।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, মানিকছড়ি আর্মি ক্যাম্পের পাশে রাস্তায় ঘুরাঘুরি করার সময় সন্দেহ হলে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি ৭.৬৫ পয়েন্ট পিস্তল ও ৮ রাউন্ড গুলি পাওয়া যায়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হতে পারে।