সুন্দরবনে ‌‌‘বন্দুকযুদ্ধে বনদস্যু’ গুলিবিদ্ধ

 
সুন্দরবনের শরণখোলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পর এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। আটককৃত ঐ ব্যক্তি বনদস্যু বলে দাবি করেছে র‌্যাব। বুধবার সকালে পানিরঘাট এলাকায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। 
 
আটক সগীর ভাণ্ডারীকে স্থানীয় বনদস্যু সগীর বাহিনীর প্রধান বলে জানিয়েছে র‌্যাব। সে বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার আনোয়ার ভাণ্ডারীর ছেলে।
 
র‌্যাব ৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম জানান, পানিরঘাট এলাকায় সগীর বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে র‌্যাব সেখানে যায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে র‌্যাবও পাল্টা ছোড়ে। একপর্যায়ে সগীর বাহিনীর সদস্যরা পিছু হটে। পরে সেখান থেকে সগীর ভাণ্ডারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়।
 
ঘটনাস্থল থেকে পাঁচটি বিভিন্নরকম অস্ত্র ও  সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।