ঝিনাইদহে অগ্নিকাণ্ডে দোকান ও অটোরিকশা ভস্মীভূত

ঝিনাইদহের শৈলকুপায় অগ্নিকাণ্ডে ৯টি দোকান ও ১৫টি অটোরিকশা ভস্মীভূত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লাঙ্গলবান্ধ বাজারে এ ঘটনা ঘটে। এতে প্রায় বিশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
স্থানীয়রা জানায়, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর ৯টি দোকান ও ১৫টি অটোরিকশা পুড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা উপজেলা ও মাগুরা জেলার দমকল বাহিনীর দুইটি ইউনিট সেখানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
শৈলকুপা উপজেলার দমকল বাহিনীর স্টেশন অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, 'লাঙ্গলবাদ বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।'