ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় সাতক্ষীরার মাদরা সীমান্ত থেকে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার সকাল ৮টার দিকে কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাটোর জেলার সিংলা থানার পারসিংলা গ্রামের কপিলউদ্দিনের ছেলে শাকিল হোসেন (২৪) ও আপন হোসেন (২০), একই গ্রামের সেকেন্দার আলীর ছেলে শহরম আলী (২৮), গিয়াসউদ্দিনের ছেলে তছলিম হোসেন (২৫), জুলহাজ শেখের ছেলে হামিউল শেখ (১৮), নজরুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (৩০), নুরুল হোসেনের ছেলে আফজাল হোসেন (২২), আমজাদ আলীর ছেলে আখের আলী (৩৫), আাক্কান আলীর ছেলে শরীফ আলী (৩৮) এবং হায়াত আলীর ছেলে মিজানুর রহমান (৪০)।
বিজিবি’র মাদরা বিওপির কোম্পানি কমান্ডার আব্দুর রব জানান, সকালে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১০ বাংলাদেশিকে আটক করা হয়। পরে তাদের সদর থানায় সোপর্দ করা হয়।