বিএসটিআই’র (বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন) মান সনদ গ্রহণ না করে অবৈধভাবে নোংরা জারে মানহীন পানি বিক্রি করার কারণে ৬ হাজার ৬০০টি পানির জার ধ্বংস করেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ১০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে প্রতিষ্ঠানটি। গতকাল সোমবার বিএসটিআই’র দুটি পৃথক অভিযানে রাজধানীর বিভিন্ন স্থানে পানির জার ধ্বংস এবং ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মামলা দায়ের করা হয়।