আগামী বছর ফেড কাপে ভারতীয় দলের অধিনায়ক মনোনীত হয়েছেন বিশ্বের শীর্ষ র্যাঙ্কধারী ডাবলস তারকা সানিয়া মির্জা। ভারতীয় নির্বাচক কমিটি ফেড কাপে এশিয়া/ওসেনিয়া গ্রুপ-আইয়ের ম্যাচের জন্য চার সদস্যের দল ঘোষণা করেছে।
আগামী বছরের ৩-৫ ফেব্রুয়ারি থাইল্যান্ডের হুয়া হিনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। সানিয়া ছাড়াও দলের অন্য সদস্যরা হলেন দেশ সেরা সিঙ্গেলস খেলোয়াড় আঙ্কিতা রাইনা, জাতীয় চ্যাম্পিয়ন প্রেরণা ভামব্রি ও প্রার্থনা তোমবারে। রিজার্ভ খেলোয়াড় হিসেবে দলে রয়েছেন কারমান কউর থান্ডি।
সানিয়ার নেতৃত্বে ২০১৫ সালে ভাল খেলার ফলস্বরুপ ভারত গ্রুপ-আইয়ে উন্নীত হয়। এখন তারা ওয়ার্ল্ড-গ্রুপ টু’তে প্লে অফে খেলতে কোর্টে নামবেন।-বাসস।