সুন্দরগঞ্জে কাউন্সিলর প্রার্থীর জরিমানা

সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক কাউন্সিলর প্রার্থীর ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) হাবিবুল আলম।
 
জানা গেছে, গত মঙ্গলবার রাতে অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাজু সরদারকে বিনা অনুমতিতে পথ সভা করার অপরাধে ওই দণ্ডাদেশ প্রদান করেন।