সুন্দরগঞ্জে নির্বাচনী প্রচারণায় কেন্দ্রীয় ছাত্রলীগ

সুন্দরগঞ্জ পৌর সভার নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল্লাহ আল মামুনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। 
 
বুধবার সকাল হতে পৌর শহরের কাঁঠালতলী  মোড় থেকে প্রচারণা শুরু করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি টিআইএম মকবুল হোসেন প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম, ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম পারভেজ। 
 
রিপন সকল স্তরের জনগণের সঙ্গে কুশল বিনিময় করাসহ নৌকা মার্কার হ্যান্ডবিল বিতরণ করেন। তিনি উপজেলার ভোটারদের জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য আহ্বান জানান।