সিলেটের বিশপ ও শ্রীমঙ্গলের ধর্মযাজককে হত্যার হুমকি

সিলেট খ্রিস্টান বিশপ ভবনের বিশপ বিজয় ডি ক্রোজ ওএমআই ও শ্রীমঙ্গল মিশনের ধর্মযাজক ফাদার বোনিফেস টলেন্টিনো সিএসসিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। উভয়ের মোবাইল ফোনে টেক্সট ম্যাসেজ পাঠিয়ে ওই হুমকি দেওয়া হয়।
 
এ ঘটনায় বুধবার বিশপ বিজয় ডি ক্রোজ সিলেট শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 
আর ফাদার বোনিফেস শ্রীমঙ্গল থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেন।
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. কামরুল আহসান বলেন, বিষয়টি তিনি ভালোভাবেই অবগত আছেন এবং পর্যাপ্ত নিরাপত্তা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 
তিনি বলেন, আমরা ইতোমধ্যেই ওই মোবাইল টেক্সট ম্যাসেজের উৎস উদঘাটনে তদন্ত শুরু করেছি।
 
বিশপ বিজয় ডি ক্রজ বলেন, ‘আমাকে হত্যার হুমকিদাতা নিজেকে জামান মজুমদার নামে পরিচয় দিয়েছে। সে আমাকে হুমকি দিয়েছে যে, আমার শেষদিন চলে এসেছে।’