পাবনায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

পাবনা-রাজশাহী মহাসড়কের পাবনা সদর উপজেলার মালিগাছা নামক স্থানে ট্রাক চাপায় সিএনজি চালক আব্দুল মজিদ (৩২) নিহত হয়েছেন। নিহত মজিদের বাড়ি ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা গ্রামে। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, সকালে বিকল সিএনজি মেরামত করার জন্য আর একটি গাড়ির পিছনে বেধে যাচ্ছিল। তারা পাবনা-রাজশাহী মহাসড়কের মালিগাছা নামক স্থানে পৌঁছালে একটি দ্রুতগামী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।