কুষ্টিয়ার খোকসায় চাঁদাবাজির মামলায় আবুল কালাম আজাদ নামের এক কাউন্সিলর প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকালে খোকসা বাজার থেকে নির্বাচনী প্রচারণা চালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী দাউদ হোসেন জানান, ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থীর বড়ভাই আতিকুর রহমান বাদী হয়ে আবুল কালামের নামে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন। এ মামলায় আজাদকে গ্রেফতার করা হয়।