রাজধানীর তেজগাঁওয়ে বিজি প্রেস স্কুলের পেছনের বস্তিতে ভয়াবহ আগুকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকেল ৪টা ৩২মিনিটে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ফায়ারম্যান জিয়াউর রহমান জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গেলেও এর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো ধরনের প্রাণহানি হয়নি।
চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।