ভারতে পাচার হওয়া শিশুসহ ৫ নারীকে বুধবার বিকেলে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ।
ভারত থেকে ফেরত আসা নারী-শিশুরা হলো, কলারোয়ার রেহেনা (২৫), রুমা (২০), সাতক্ষীরার সাজিদা (২৭), শিশু মোহেনী (৭ মাস) ও খুলনার শারমিন (২৩),
ইমিগ্রেশান পুলিশ জানায় দু’বছর আগে পাচারকারীরা এদের বিভিন্ন প্রলোভন দিয়ে সীমান্ত পথে ভারতে নিয়ে যায়। পরে তাদের ভালো কাজ না দিয়ে একটি বাড়িতে আটকে রাখে। পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করে আদালতে পাঠায়। সেখান থেকে কলকাতা জাবালা শেল্টার হোম নামে একটি বেসরকারি (এনজিও) সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে তারা বিষয়টি বাংলাদেশের রাইটস যশোর এনজিও সংস্থাকে জানায়। একপর্যায়ে দু’দেশের এ এনজি সংস্থার সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটে এদের স্বদেশ ফেরত আনা হয়।