চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গুমাইবিল। ফসলের খুবই ভালো ফলন আর বিপুল পরিমাণ ফসল উত্পাদনের জন্য সুখ্যাত। দেশের মোট চাহিদার একটা উল্লেখযোগ্য পরিমাণ ফসল ফলে এখানে। এবারো ব্যতিক্রম হয়নি এর।
কৃষকেরা খুশি—তবে বেশি খুশি জোতদার আর বড় ভূস্বামীরা; কৃষকের তো পেটে-ভাতেই মন ভরে যায়। তারপর সে আবারো মাটি আর আকাশের দিকে তাকিয়ে ভাবে : কবে নামবে বাদল, মাটি ভিজে নরম হবে, তাতে ফলবে সোনালি ফসল, জোতদার—ভূস্বামীর জায়া-কন্যা জননীর নেত্রজুড়ে নামবে আনন্দের ঢল।
গুমাইবিলে গত্বাঁধা জীবনের নির্মোহ প্রেমিক কৃষকের সোনালি সম্ভারের বোঝা বয়ে নেয়ার ছবিটি গত বুধবার ধারণ করা হয়েছে।