বীরগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা থেকে মো. আকুল আকরাম পোল্টি (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার ভোরে ধুলাউড়ী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  
 
জানা গেছে, তার বিরুদ্ধে ডলার প্রতারণা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে। আকুল আকরাম উপজেলার ধুলাউড়ী গ্রামের মো. নুর ইসলামের ছেলে ও শতগ্রাম ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।
 
বীরগঞ্জ থানার এসআই মো. আযম হোসেন প্রধান জানান, আকুল আকরাম ডলার প্রতারণা ও মোটরসাইকেল ছিনতাইসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।