রাজধানীর তেজগাঁওয়ের আরজতপাড়ায় সাড়ে তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। বুধবার এ ধর্ষণের ঘটনা ঘটে বলে পরিবার ও পুলিশের ভাষ্য। পরে অভিযোগ ওঠা যুবককে আটক করে পুলিশ।
অভিযুক্ত যুবকের নাম আলমগীর হোসেন (২২)। তিনি একটি চায়ের দোকানের কর্মচারী।
বুধবার দিবাগত রাত একটার দিকে ওই শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।