মিরপুরে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান

 
রাজধানীর মিরপুর-১ এ জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার দিবাগত মধ্যরাত থেকে পুলিশ ঐ ভবন ঘিরে রেখেছে।
 
পুলিশ জানিয়েছে, মিরপুর ব্লক-১ এর নয় নম্বর রোডের সেকশন ১ শাহ আলী থানা এলাকার একটি ভবনে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
 
বৃহস্পতিবার ডিসি মিরপুর বিভাগের কমিশনার কায়েমুজ্জামান জানান, মধ্যরাতে পুলিশ সন্দেহভাজন  জঙ্গি সন্দেহে মিরপুরের শাহ আলী থানা এলাকার একটি ছয়তলা ভবনে অভিযান চালায়। ঐ বাড়ির পাঁচতলায় একটি মেসে জেএমবি বা অন্য কোনো জঙ্গি সংগঠনের অবস্থান শনাক্ত করে। পুলিশ মেসের ভেতর ঢুকতে চাইলে মেসের জানালা দিয়ে তাদের লক্ষ্য করে তিন-চারটি ককটেল ছুড়ে মারে। এই অবস্থায় পুলিশ বাইরে ও ভিতরে অবস্থান নিয়েছে।
 
রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মেসে প্রবেশ করতে চাইলে ভিতর থেকে দরজা খুলে দেয়া হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ও  র্যাবের একটি বাড়িটিতে অভিযান চালাচ্ছে।